০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন ওসমান ফারুক

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিজের স্বাস্থ্য ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকেই পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বরাবর পাঠানো চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানান ওসমান ফারুক।

গত রোববার (১৫ নভেম্বর) স্পিকার তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদকে অবহিত করেন স্পিকার।

যে কারণে পদত্যাগ করলেন ওসমান ফারুক

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি ১৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকরভাবে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে তাঁর চিকিৎসা চলছে। এ অবস্থায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

পদত্যাগ নিয়ে দুঃখ প্রকাশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল বলেও চিঠিতে উল্লেখ করেন ওসমান ফারুক।

তিনি বলেন, সংসদ সদস্য পদ ছাড়তে হওয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। তবে তাঁর এই সিদ্ধান্তে স্পিকার, সংসদ সদস্য সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না বলে আশা প্রকাশ করেন।

ওসমান ফারুক আরও বলেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের বড় সম্মান ও গৌরবের বিষয়। দায়িত্ব পালনের সময় স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

সংসদে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেন স্পিকার

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের উদ্দেশে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

স্পিকার আরও জানান, তিনি ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি পেয়েছেন। পরীক্ষা করে সেটি বিধিসম্মত হওয়ায় গ্রহণ করা হয়েছে।

এর ফলে কিশোরগঞ্জ-৩ আসনটি সংসদ সদস্যশূন্য হলো।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন ওসমান ফারুক

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬