রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই
- আপডেট সময় : ০২:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ২০৭৬ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। এদিকে, সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে ইসরাক সমর্থক বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস-মিছিল করতে দেখা গেছে।
সকালে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রিটটি খারিজ করে দেন। এর আগে ২১ মে একই বেঞ্চ আদেশের জন্য এদিন ঠিক করেন।
গেলো ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।






















