০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত নয়: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কে প্রার্থী হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে প্রার্থী বাছাইয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলীয় আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

নূরুল ইসলাম মনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদের প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। একাধিক প্রার্থী হলে ভোটের মাধ্যমে এবং একজন প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা আলোচনা থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত নয়: চিফ হুইপ

আপডেট সময় : ০১:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬