০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজধানীতে এক রাতেই চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় এক রাতেই চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার (১১ নভেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

আসাদগেটে প্রথম ককটেল বিস্ফোরণ

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে আসাদগেটে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে।

মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আদাবর, মহাখালী ও তেজগাঁওয়ে বিস্ফোরণ

এরপর রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জাহিদুল ইসলাম।

রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকজন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. সালাউদ্দিন।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পেছনে অবিস্ফোরিত ককটেল

এদিকে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ককটেলটি নিষ্ক্রিয় করেন।

জাতীয় চিড়িয়াখানার সামনে বাসে আগুন

একই রাতে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হোসেন জানান, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

২৪ ঘণ্টায় ২২ যানবাহনে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একই সময়ে ঢাকা ও দেশের আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর ১৯টি স্থানে বিস্ফোরণের তথ্য পেয়েছে ডিএমপি।

নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার।

এসব তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে এক রাতেই চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬