রাঙামাটিতে বিজু উৎসবে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাংলা বর্ষবরণ- বিজু উৎসবের ২য় দিনে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। নানা ধরনের সবজি দিয়ে তৈরী করা পাজন ছাড়াও ঐতিহ্যবাহী খাবারের নানা আয়োজন রয়েছে অতিথি আপ্যায়নে।
মূল বিজু উৎসবের প্রধান খাদ্য- পাজন এক ধরনের বিশেষ মিশ্রিত সবজি। সকাল থেকে ঘর সাজানো আর পাজন রান্নায় ব্যস্ত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা। রোববার কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের বর্ষবরণ উৎসব। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছেন নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসবে।
























