খাগড়াছড়ির পানছড়িতে ১ হাজার ৪শ’ রাউন্ড গোলাবারুদ জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৭৪০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ১ হাজার ৪শ’ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার বিকেলে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ বৌদ্ধমনিপাড়া সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪শ’ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সতর্ক রয়েছে। সাম্প্রতিক সন্ত্রাসী ও চোরাকারবারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম কঠোরভাবে দমন করা হচ্ছে

























