রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিতে কাজ করবে সরকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বর্তমান সরকার রংপুর অঞ্চলে বাজেট বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিতে কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের ৮ জেলার ডিসি, এসপি এবং বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বৈঠক শেষে প্রেস বিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে বৈঠকে বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপ করেন তিনি।গেল ২০ ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকার লালমনিরহাট ৩ সহ রংপুর বিভাগ সফরে আসেন তিনি।





















