যুব বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে বৃষ্টি আইনে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়েছে ইংলিশ যুবারা। বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩ ওভার।
৪৭ ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩১ রান তোলে ইংল্যান্ড। শুরুতে উইকেট হারিয়ে চাপে পরলেও জর্জ থমাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশ যুবারা। ৫০ রান করেন ইংলিশ ওপেনার। এরপর জর্জ বেলের অপরাজিত ৫৬ আর এলেক্স হরটনের ৫৩ রানের রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান আসলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয় পায়নি আফগানরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২১৫ রানে থামে আফগান যুবাদের ইনিংস। সর্বোচ্চ ৬০ রান করেন আল্লাহনূর। ৪৩ রান করেন মোহাম্মদ ইশাক।














