ময়মনসিংহের তারাকান্দায় শিশু ধর্ষক জাহাঙ্গীর আলম আটক
- আপডেট সময় : ০৭:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৭০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় শিশু ধর্ষণের ঘটনার তিন দিন পর ধর্ষক জাহাঙ্গীর আলমকে আটক করেছে রেব-১৪।
গেল ৪ অক্টোবর রোববার বিকেলে ওই শিশু বাড়ির পাশে খেলাধুলা করার সময় পাশের বাড়ির জাহাঙ্গীর চিপসের প্রলোভনে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে শিশুটি কান্নাকাটি করতে থাকে। পরে মায়ের জিজ্ঞাসায় জাহাঙ্গীরের নাম বলে ওই শিশু। পরদিন সোমবার শিশুর মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। পরে সকালে টাঙ্গাইলের মধুপুর থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে।
মানিকগঞ্জের হরিরামপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ধর্ষক শেখ জামির হোসেন। দুপুরে মানিকগঞ্জ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-০৪ এর বিচারক পারভেজ আহম্মেদের আদালতে জামির হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
এদিকে, সিলেটে সাইবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেব- ৯। সকালে নগরীর চৌকিদেখি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজারের মিরাশ আলীর পুত্র। এবং আফজাল হোসেন একই এলাকার বশির উদ্দিনের পুত্র।



























