মোর্শেদ আলমসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ২১০৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় নাশকতার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।
গেলো রাতে, এ মামলা করে পুলিশ।এ মামলায় ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার মেদিলা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত পাঠানের মাছের খামারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।গ্রেফতারকৃতরা হলো যুবদল নেতা আকমল খান, স্বেচ্ছাসেবকদল নেতা শামসুল হুদা বাবুল, শ্রমিকদল নেতা সফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা এস এম ফিরোজ আহমেদ।


























