০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাওর, বিল, নদী ও জলাশয়ে দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে সেগুলো সংরক্ষিত রাখা হবে। এসব স্থানে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পাহারাদারের ব্যবস্থাও করা হবে।

শনিবার (৮ আগস্ট) সকালে পাকুন্দিয়ার থানারঘাট-বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ ও কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, একসময় হাওর, বাওড়, নদী ও জলাশয়ের দেশীয় মাছ মানুষের খাদ্যের বড় একটি উৎস ছিল। কিন্তু কৃষিতে কীটনাশক ও সার ব্যবহারের পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র নষ্ট হওয়ায় দেশীয় মিঠা পানির মাছের উৎপাদন কমে গেছে।

তিনি বলেন, আগে হাওর ও জলাভূমির বিভিন্ন ডোবা ও খাঁড়িতে মা মাছ আশ্রয় নিত। বর্তমানে সেসব স্থান থেকেও মাছ ধরে ফেলায় মাছের প্রজননের জন্য নিরাপদ জায়গা দিন দিন কমে যাচ্ছে।

মোহাম্মদ আমিন উর রশিদ জানান, আগামী মৌসুম থেকেই ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হবে। এ কর্মসূচির পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় বাজেটও নির্ধারণ করা হয়েছে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬