মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রিট দায়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি পরিবারকে কমপক্ষে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং যাদের গাফিলতিতে এই দুর্ঘটনা– তদন্ত শেষে তাদের দৃষ্টান্তমূলক সাজার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মরিয়াম খন্দকার এই রিট দায়ের করেন। এসময় তার আইনজীবী জানান, জনস্বার্থে এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে এই রিট দায়ের করা হয়েছে। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে দায়ের করা রিটের শুনানি হবে বলেও জানান রিটকারি আইনজীবী। অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি ৩ দফা নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।

























