ভালুকায় উন্নয়ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
আওলাদ রুবেল, ময়মনসিংহ:
- আপডেট সময় : ১২:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন। উদ্বোধক ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. মাজেদুল করিম সজল।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় বৃক্ষনিধন রোধ, সবুজায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে।
























