ভারতে পালানোর চেষ্টা, সিলেট সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৯০৬৮ বার পড়া হয়েছে
সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তার সহযোগী সাদেক আহমদকেও গ্রেপ্তার করা হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের সময় কামাল ও সাদেকের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, ৪ হাজার বাংলাদেশি টাকা, ৩টি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
























