১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফরম কিনতে হিড়িক, পরবর্তী ধাপ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফরম কিনতে আগ্রহীদের ভিড় বাড়ছে। তবে ফরম কেনার পর কী করতে হবে, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই অনেকের। বিশেষ করে রিকশা তৈরি, অনুমোদন ও নিবন্ধন পাওয়ার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, শুধু ফরম কিনলেই রিকশা চালানোর অনুমতি মিলবে না। সরকার অনুমোদিত ওয়ার্কশপ থেকে রিকশা তৈরি বা পরিবর্তন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র বুয়েটের মাধ্যমে সিটি করপোরেশনে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে দেওয়া হবে নিবন্ধন।

শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

৪১ হাজার ফরম বিক্রি, জমা পড়েনি একটিও

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলতি মাসের ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১০০ টাকা মূল্যে মোট ৪১ হাজার নিবন্ধন ফরম বিক্রি হয়েছে। এতে সিটি করপোরেশনের আয় হয়েছে ৪১ লাখ টাকা। তবে বিপুলসংখ্যক ফরম বিক্রি হলেও এখন পর্যন্ত একটি ফরমও জমা পড়েনি।

ফরম কেনার পর নিবন্ধনের পরবর্তী ধাপ কী, তা জানেন না অধিকাংশ আগ্রহী ব্যক্তি। নিবন্ধন শেষে কীভাবে ই-রিকশা পাওয়া যাবে, সে বিষয়েও রয়েছে অস্পষ্টতা।

এ ছাড়া একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে পাঁচটি ফরম কেনার সুযোগ নিয়েও প্রশ্ন উঠেছে।

এক ফরম ক্রেতা বলেন, ‘সব ধরনের পেশার মানুষ এসে একটি এনআইডি দিয়ে পাঁচটি ফরম নিয়ে যেতে পারছেন। ঋণের মাধ্যমে নাকি কিস্তিতে রিকশা দেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কবে ফরম জমা দিতে হবে, সেই তারিখও জানানো হয়নি।’

ফরম বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিকশা কেনার পর চেসিস নম্বর ও ই-নম্বর বসাতে হবে। এরপর ব্যাংকে টাকা জমা দিয়ে বুয়েটের অনুমোদন নিতে হবে।

যেভাবে মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন

ডিএসসিসি জানিয়েছে, নিবন্ধনের জন্য সরকার অনুমোদিত ওয়ার্কশপ থেকে রিকশা তৈরি অথবা মোডিফাই করতে হবে। এরপর উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র বুয়েটের মাধ্যমে সিটি করপোরেশনে জমা দিতে হবে।

কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই করবে। সব শর্ত পূরণ হলে দেওয়া হবে নিবন্ধন।

এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে দক্ষিণ সিটির চার অঞ্চলের জন্য চারটি রং নির্ধারণ করা হয়েছে। রংগুলো হলো বেগুনি, নীল, কমলা ও সবুজ।

ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান বুয়েটের ছাড়পত্র পেয়েছে। আরও পাঁচটি প্রতিষ্ঠান ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, ওয়ার্কশপগুলো সরেজমিনে পরিদর্শন করবে সিটি করপোরেশনের টিম। প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবকাঠামো আছে কি না, তা যাচাই করা হবে। নির্ধারিত শর্ত মেনে রিকশা তৈরির সক্ষমতাও পরীক্ষা করা হবে।

পরিদর্শনের প্রতিবেদন পাওয়ার পর কোন কোন প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে।

ঢাকা উত্তরে এখনো শুরু হয়নি নিবন্ধন

ঢাকা দক্ষিণে ফরম বিক্রি শুরু হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এখনো নিবন্ধন কার্যক্রম চালু হয়নি।

তবে উত্তরের চার অঞ্চলে রিকশার জন্য হলুদ, মেরুন, আকাশি ও গোলাপি রং নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরমে আরও কিছু শর্ত যুক্ত করার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, প্রথম পর্যায়ে চারটি জোনে নির্দিষ্টসংখ্যক রিকশা নিবন্ধন দেওয়া হবে। এতে যেন শহরে যানবাহনের চাপ ও যানজট না বাড়ে, সে জন্য জরিপ চলছে।

তিনি আরও বলেন, আবেদন ফরম প্রস্তুত রয়েছে। তবে ফরমে চারটি শর্ত যুক্ত করার বিষয় ছিল। সেগুলো সংযুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে চিঠি পেলেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করার উদ্যোগ

রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনকে বিভিন্ন জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ সিটির রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারি বিভাগকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। অন্যদিকে উত্তরের গুলশান, উত্তরা, মিরপুর ও তেজগাঁও বিভাগকেও জোনে ভাগ করার প্রক্রিয়া চলছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। এ কার্যক্রম প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে।

উত্তর সিটির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। গুলশান, উত্তরা, মিরপুর ও তেজগাঁও বিভাগের অধীন ওয়ার্ডগুলোকে বিভিন্ন জোনে ভাগ করা হবে।

ট্রাফিক বিভাগ মনে করছে, নিবন্ধন কার্যক্রম শেষ হলে অনিবন্ধিত রিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে। একই সঙ্গে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফরম কিনতে হিড়িক, পরবর্তী ধাপ নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় : ১২:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬