০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকরা পাবেন ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। এ সময় প্রত্যেক নির্বাচিত শিক্ষক এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। এ জন্য স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

স্কুল ও কলেজ থেকে ১৪০ শিক্ষক

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ পর্যায়ে ৭০ জন এবং স্কুল পর্যায়ে ৭০ জন গুণী শিক্ষক বাছাই করা হবে। এর মধ্যে ঢাকা জেলা থেকে সাতজন এবং অন্য প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষক নির্বাচনের কথা বলা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষকদের তালিকার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে

গুণী শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষকতার অভিজ্ঞতা বিবেচনা করা হবে। পাশাপাশি নৈতিকতা, শ্রেণিকক্ষে পাঠদানের মান, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাও মূল্যায়ন করা হবে।

এ ছাড়া পাঠ্যবই বা গবেষণাপত্র লেখা, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং সমাজ সংস্কারে ভূমিকার বিষয়ও বিবেচনায় রাখা হবে।

জাতীয় পর্যায়ে সম্মাননা

নীতিমালা অনুযায়ী, বিভিন্ন শিক্ষা পর্যায় থেকে মোট ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে শিক্ষক বাছাই করা হবে।

উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে প্রাথমিক বাছাই হবে। এরপর জাতীয় পর্যায়ের স্টিয়ারিং কমিটি পুরো প্রক্রিয়া সমন্বয় করবে।

যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষকদের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকরা পাবেন ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ

আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬