০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বমঞ্চে সাইবার লড়াই, ফাইনালে বাংলাদেশের ৫ দল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ব্ল্যাক হ্যাট এমইএ ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পাঁচটি দল। বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দলের সঙ্গে সৌদি আরবের রিয়াদে তিন দিনের লাইভ ফাইনালে অংশ নেবে তারা।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলো হলো—The Black Onion, T34M P4R4D0X, Really Annoying Bots (RAB), Facial Expression এবং Null Script Infiltrators।

অনলাইন বাছাইয়ে ১৫০ দল

ব্ল্যাক হ্যাট এমইএ-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, সৌদি ফেডারেশন ফর সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং অ্যান্ড ড্রোনস (SAFCSP)-এর আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত।

প্রতিযোগিতার প্রথম ধাপে ৩০ ঘণ্টার অনলাইন কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের দল এতে অংশ নেয়। বাছাইপর্ব শেষে ১৫০টি দল অন-সাইট ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে।

প্রতিটি দলে তিন থেকে পাঁচজন সদস্য অংশ নিতে পারেন। বিভিন্ন সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ সমাধানের মাধ্যমে দলগুলো পয়েন্ট সংগ্রহ করবে।

বাংলাদেশের পাঁচ দলের সদস্য

The Black Onion দলের সদস্য জাবেদ উল্লাহ পয়েল, মো. ফজলে রাব্বি, আরিজ রহমান, আমানত উল্লাহ ও তারেক রাইহান।

T34M P4R4D0X দলে রয়েছেন শাহরিয়ার হাসান, অনিক সূত্রধর, মো. জিদান খান ও মাহি আলম।

Really Annoying Bots (RAB) দলের সদস্য এস এম শাহরিয়ার ইমন, তাসদিক মুত্তাকি, সারোয়ার হোসাইন রনি, আবদুল হাকিম শিফাত ও মাইনুল ইসলাম।

Facial Expression দলের সদস্য সামিউল কোরেশি সৌরভ ও মিহির বর্মন।

অন্যদিকে Null Script Infiltrators দলের সদস্যদের নাম এখনো পাওয়া যায়নি।

রিয়াদে তিন দিনের ফাইনাল

ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ সিটিএফ-এর ফাইনাল হবে ১ থেকে ৩ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে। মূল আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ১৫০টি দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

ফাইনালে ওয়েব এক্সপ্লয়টেশন, সিস্টেম এক্সপ্লয়টেশন/পিডব্লিউএন, ডিজিটাল ফরেনসিকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি এবং এআই হ্যাকিংসহ বিভিন্ন সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ থাকবে।

পুরস্কার ৭ লাখ ২০ হাজার সৌদি রিয়ালের বেশি

অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ সিটিএফ-এর মোট পুরস্কারের পরিমাণ ৭ লাখ ২০ হাজার সৌদি রিয়ালের বেশি।

শীর্ষ পাঁচ দলের জন্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে—প্রথম ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ, তৃতীয় ১ লাখ, চতুর্থ ৬০ হাজার এবং পঞ্চম ৪০ হাজার সৌদি রিয়াল। এছাড়া সৌদি আরবভিত্তিক দলগুলোর জন্য রয়েছে আলাদা লোকাল টিম অ্যাওয়ার্ড।

রিয়াদে বিশ্বের নির্বাচিত ১৫০টি দলের সঙ্গে বাংলাদেশের পাঁচ দলও ওয়েব সিকিউরিটি, বাইনারি এক্সপ্লয়টেশন, ক্রিপ্টোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল ফরেনসিকসসহ বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জে অংশ নেবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বমঞ্চে সাইবার লড়াই, ফাইনালে বাংলাদেশের ৫ দল

আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬