বিপিএলে হ্যাটট্রিক জয়ের পর চতুর্থ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো কুমিল্লা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বিপিএলে অবশেষে জয়রথ থামল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। হ্যাটট্রিক জয়ের পর চতুর্থ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো কুমিল্লা। ঢাকার কাছে ৫০ রানে হেরেছে ইমরুল কায়েসের দল।
ঢাকার দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান তোলার আগেই লিটনকে ফেরত পাঠান রুবেল। দলীয় ১২ রানে রানআউটের ফাঁদে পড়েন ফর্মে থাকা ডু প্লেসিস। অধিনায়ক ইমরুল ও জয় তৃতীয় উইকেটে গড়েন ৭০ রানের জুটি। ২৮ রানে ইমরুল ফিরলে ভাঙ্গে এই জুটি। ৪৬ করে আউট হন জয়। আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। শেষ পর্যন্ত ১৩১ রানে অলআউট হয় কুমিল্লা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান তোলে ঢাকা। ইনিংস সর্বোচ্চ ৭০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৬ রান করেন তামিম ইকবাল। এ জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট ঢাকার। ৪ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও সমান ৬ পয়েন্ট।














