বিএনপির দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোন আগ্রহ নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৮০৩ বার পড়া হয়েছে
বিএনপির দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কেন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দলটি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে বলেও মনে করেন তিনি।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন। এময় তিনি বলেন, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক। গঠনমুলক সমালোচনা করুক সরকারের। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙ্গা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। তিনি বলেন প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখনও পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।























