বাস্তবতা না মানার কারণেই ইরানের কাছে বারবার পরাজিত হচ্ছেন ট্রাম্প
- আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, প্রতিনিধিদের প্রতিক্রিয়া আমাদের পছন্দ হয়নি। তিনি বলেন ইরানের প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য।
এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের প্রতিক্রিয়ার কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা তার দেশ ইরানের জবাব পেয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে কি না, সে বিষয়েও তখন কিছু বলেননি পাক প্রধানমন্ত্রী।
বিবিসি বলছে, কয়েক দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও, যুদ্ধ শেষ করার আলোচনা সহজ করার উদ্দেশে শুরু হওয়া যুদ্ধবিরতি কার্যকরা আছে।























