বালুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে কংস নদীর বেইলি ব্রিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে কংস নদীর বেইলি ব্রিজ। এতে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দুই পাড়ের হাজারো মানুষ। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, ১০ বছর আগে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়। ভোরে বালুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় এর একটি অংশ ভেঙে পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ব্রিজটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।



























