বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন
বরিশাল প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
বরিশাল নগরীর ইছাকাঠী এলাকায় বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স থেকে তথ্য, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণাসহ বহুমুখী সেবা পাওয়া যাবে। এখানে একসঙ্গে চারটি সিনেমা প্রদর্শনের ব্যবস্থা থাকবে এবং অনলাইনে টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা এই তথ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ব্যবহারকারী হবেন। সাংবাদিকরা এখান থেকে তথ্য সংগ্রহ ও নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা জানান, বরিশালসহ দেশের সাত বিভাগীয় ও ১৯ জেলা শহরে প্রায় ১ হাজার ১০৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। বরিশালে ৩৫ শতাংশ জমিতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সাততলা কমপ্লেক্সটি।




















