বগুড়া বিমানবন্দরকে করা হচ্ছে আন্তর্জাতিক মানের : মীর শাহে আলম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২২৬৫ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলে আন্তর্জাতিকমানের বিমানবন্দর নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি বলেন বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতোমধ্যে। জানানা বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান আসবে, সেটি বিমানঘাঁটির বহরে সংযুক্ত হবে। তুরস্কের সঙ্গে যৌথভাবে যে ড্রোন কারখানা সেটিও বগুড়ায় হবে। এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে জানান প্রতিমন্ত্রী।



























