ফিলিস্তিনের জনগণের জন্য মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
স্বাধীনও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করে দেশটির জনগণের জন্য মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার দ্বিতীয় ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি আরো বলেন, পুরো বিশ্ব যখন ধ্বংসাত্মক মহামারীর মধ্যে ক্ষতিগ্রস্ত জীবন ও জীবিকার মধ্য দিয়ে চলছে, তখন ফিলিস্তিন দুর্যোগের মুখোমুখি। তাদের সাহায্য প্রয়োজন। মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসির আয়োজনে এবারের সম্মেলনের মূল্য প্রতিপাদ্য “সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন: ওপেনিং নিউ হরাইজন। দ্বিতীয় সম্মেলনে বুধবার রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ দুর্গত এবং ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।


























