০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও নেয়নি বিএনপি

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি যদি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত, তাহলে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু দলটি সে পথে যায়নি।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে মতপার্থক্য থাকলেও রাষ্ট্র ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত।

শিক্ষাব্যবস্থা নিয়ে সাবেক সরকারের সমালোচনা

ডা. জাহিদ হোসেন বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা বিভিন্নভাবে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না।

তার ভাষ্য, ওই সময়ের শাসকদের আস্থা ছিল তাদের ‘মুরুব্বিদের’ ওপর। মুরুব্বিরা যত দিন তাদের ক্ষমতায় রাখতে পারবেন, তত দিনই তারা ক্ষমতায় থাকবেন—এমন একটি ধারণা তাদের মধ্যে ছিল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সেই মুরুব্বিরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। এরপর তারা আবার সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন।

জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়বদ্ধতা

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয়—এমন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই মানুষের কাছে জবাবদিহি এবং দায়িত্বশীলতার জায়গা তৈরি হয়।

তিনি বলেন, শিক্ষা ও দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ এবং তাদের প্রত্যাশার প্রতি সম্মান থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন।

এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬