প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাগেরহাট ৩ আসনের এমপি বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ শেখ ফরিদুল ইসলাম এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করছিল মর্মে মংলা থানা পুলিশ গোপন তথ্য জানতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত কৌশল এর মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টুকু শেখ(৩৫)
পিতা মৃত নুরুল ইসলাম শেখ,
গ্রাম : হলদিবুনিয়া থানাঃ মোংলা জেলা: বাগেরহাট কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে আসামীর নিকট থেকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম পদবী সম্বলিত একটি সিল ও স্টাম্প প্যাড জব্দ করা হয়। উক্ত আসামীর নাম উল্লেখসহ ঘটনার সাথে সরাসরি জড়িত অপর দুই আসামির নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।























