পূর্বাচলে ডিবি পুলিশ পরিচয়ে রিসোর্টে ডাকাতি। ৬ ডাকাত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ডিবি পুলিশ পরিচয়ে রিসোর্টে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া বিভিন্ন মালামাল। সোমবার রাতে পূর্বাচল তিনশ” ফিট সড়ক ও রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, রবিবার রাতে পূর্বাচল ২ নম্বর সেক্টর অরন্য আবাস নামক একটি রিসোর্টে ২ টি মাইক্রোবাস যোগে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রিসোর্টে প্রবেশ করে। এসময় রিসোর্টে থাকা লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, ১২ টি মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। খবরপেয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের একটি টহল টিম ধাওয়া করে ২ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যে সোমবার রাতে পূ্বাচল তিনশ” ফিট সড়কের মস্তুল পুলিশ চেক পোস্ট ও রাজধানীর মিরপুর এলাকা থেকে আরো ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৬ টি মোবাইল। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।























