পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আজ আদালতে তোলা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৭১১ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আজ আদালতে তোলা হবে।
দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে তার রিমান্ড আবেদন জানানো হবে বলে জানান পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন। সোমবার রাতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে রায়হান আহমদকে পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। পিবিআই’র একটি দল পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে যায়। সন্ধ্যায় কানাইঘাট থেকে কঠোর নিরাপত্তায় আকবরকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগে সোমবার সকালেই সিলেটের কানাইঘাট উপজেলার লক্সীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত থেকে গ্রেপ্তার হন আকবর।ভারতে পালানোর সময় সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


























