০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

কামরুল ইসলাম পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সুমন মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ওই চোরের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই এলাকার বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর চারটার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে আসে সুমন। এ সময় হাবিবুল মন্ডল টের পেয়ে গেলে সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের চিৎকারে দুই ছেলে ছুটে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই চোরকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬