০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পাকিস্তানকে ৩০ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করতে সক্ষম হয়।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ২ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা।

তবে শেষ দিকে ব্যাটারদের কার্যকর অবদানে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সাদিয়া আক্তার। ২৫ বলের ইনিংসে তিনি একটি চার ও দুটি ছক্কা হাঁকান।

নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। এছাড়া সাদিয়া ইসলাম ও কুমারী শ্রাবণীরানি ১২ রান করে যোগ করেন। শেষদিকে মাত্র ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন অদৃতা নওশিন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১২ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনূর জেব ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। রোজিনা আখতার শিকার করেন ২ উইকেট। শেহার বানু ও মাহাম নাজাকাত নেন একটি করে উইকেট।

নিয়ন্ত্রিত বোলিংয়ে থামল পাকিস্তান

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটামুটি ভালোই ছিল। রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করে আক্রমণাত্মক শুরু এনে দেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

উইকেটকিপার কোমল খান ৩৯ বলে ২৯ রান করে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন। জুফিশান আইয়াজ ১২ এবং শেহার বানু করেন ৯ রান।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের রান তোলার গতি ধীরে ধীরে কমে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে তাদের ইনিংস। ফলে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। ফারজানা ইসম, আফরিন মিম ও অদৃতা নওশিন একটি করে উইকেট শিকার করেন। আফরিন মিম ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে বাংলাদেশের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানকে ৩০ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

আপডেট সময় : ০৪:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬