পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৭০৮ বার পড়া হয়েছে
নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্টে জয় তুলে নিলো বাংলাদেশ। দেশের মাটিতে দলটির বিপক্ষে এটাই প্রথম টেস্ট জয়। মিরপুরে জেতার জন্য পাকিস্তানের লক্ষ্য ছিলো ২৬৮ রান। গুটিয়ে মাত্র গেছে ১৬৩ রানে। ১০৪ রানের বড় জয় নিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদ।
আগের দিনের ৩ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করতেই ব্যক্তিগত ২২ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এরপর দলের হাল ধরেন মুমিনুল হক আর শান্ত। মুমিনুলের ৫৬ আর শান্ত’র ৮৭ রানে ভর করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতে ১০৪ রানের বড় জয় পায় নাজমুল শান্ত’র দল। নাহিদ রানা ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। ৪০ রানে ৫ উইকেট নেন তিনি, এটাই তার ক্যারিসেরা ফিগার। তাসকিন আর তাইজুল নেন ২টি করে উইকেট। মেহেদী মিরাজ নেন ১টি উইকেট। প্রথম ইনিংসের শতকের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকিয়ে ম্যাচসেরা হন অধিনায়ক শান্ত।


























