০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

নিহত বাংলাদেশীদের মরদেহ নিয়ে রওনা দিয়েছেন স্বজনরা

বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৫৯৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড থেকে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে রওনা দিয়েছেন স্বজনরা। শনিবার (২২ আগস্ট) সকালে আলিমুজ্জামানের মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন তার স্বজনরা।

ভারতীয় সময় ভোর ৬টার দিকে কলকাতা থেকে রওনা দিয়ে সকাল ১০টার মধ্যে সীমান্তের আনুষ্ঠানিকতা শেষ করে তারা বাংলাদেশে পৌঁছান।

এদিকে সাতক্ষীরার রেবতী সরকারের শেষকৃত্য শনিবার দিবাগত রাতেই কলকাতার ঐতিহ্যবাহী নিমতলা শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার দুপুর ১২টা ২৭ মিনিটের দিকে কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার পরিবারের সদস্য আকরাম আলী (৭৪), আফসানা শিরমিন (২৭) ও সর্নাশীষ দত্ত (২) এবং সাভারের বাবু আহমেদের (৩৭) মরদেহ নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রওনা দেন স্বজনরা। সব প্রক্রিয়া ঠিক থাকলে বিকেলের দিকে বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ দেশে ফেরানোর সময় পিস ওয়ার্ল্ডে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ। এ সময় প্রথম সচিব (কনস্যুলার) মো. জিল্লুর রহমান, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকন্দসহ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কলকাতার পার্ক সার্কাস এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিহত বাংলাদেশীদের মরদেহ নিয়ে রওনা দিয়েছেন স্বজনরা

আপডেট সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬