নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে প্রজ্ঞাপন
- আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সরকারের নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টনের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন।
নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়া ছয়জন হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু, আন্দালিব রহমান পার্থ, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের দায়িত্ব বণ্টনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে পুনর্বিন্যাস করা হয়েছে।




















