০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দেশের গর্ব ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৭৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ইলিশ বাংলাদেশের গর্ব। পৃথিবীতে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়, তার প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। মা ইলিশ সংরক্ষণ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদরের কাকুয়া স্কুল মাঠে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলেদের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

প্রতিমন্ত্রী টুকু বলেন, মা ইলিশ সংরক্ষণের এই সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

তিনি বলেন, গত বছর কেউ সহযোগিতা পেয়েছেন, আবার কেউ পাননি। তবে এবার সবাই সহযোগিতা পাবেন।

ফ্যামিলি কার্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মা-বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। কোনো নেতা আপনাদের কার্ড করে দেবেন—এমনটি নয়। সরকারিভাবেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি জানান, সারাদেশে তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কেউ বাদ পড়লে সংশ্লিষ্টদের বিষয়টি জানাতে হবে।

কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা-পয়সা চাইলে তা না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলের কেউ এ ধরনের কাজ করলে বিষয়টি জানাতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অন্যায় করতে দেওয়া হবে না।

মাদকবিরোধী কঠোর অবস্থান

মাদকবিরোধী অবস্থানের কথা জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কেউ নেশার সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজে কেউ নেশা করবে বা মাদক বিক্রি করবে—এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না।

চরাঞ্চলে বেড়িবাঁধ ও পর্যটনকেন্দ্র

চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অতি দ্রুত এই চরাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ইতোমধ্যে এ প্রকল্প পাস হয়েছে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য পর্যটনকেন্দ্র করার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

চরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ভালো হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, চরের মানুষের জন্য একটি ভালো হাসপাতাল করা হবে। এতে চিকিৎসার জন্য তাদের আর শহরে যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।

২৪৯ জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক (চ.দা.) মো. আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদরের সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ প্রমুখ।

এ সময় কাকুয়া ইউনিয়নের ২৪৯ জেলে পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

পরে ওমরপুর ব্রিজসংলগ্ন নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের গর্ব ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬