দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৭০২ বার পড়া হয়েছে
দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজাধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে একথা জানান তিনি। এ সময় সবধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া যে কোন সমস্যা সমাধান করা সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন সে জন্যই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হয়েছে।
















