দুই বছরে এক হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন কুমিল্লা মডার্ন হসপিটালে
কুমিল্লা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মাত্র দুই বছরে এক হাজারের বেশি হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (করোনারি স্টেন্ট) স্থাপনের মাইলফলক অর্জন করেছে কুমিল্লা মডার্ন হসপিটাল।
শুক্রবার (২০ নভেম্বর) হাসপাতালটির আধুনিক ক্যাথল্যাবে এ সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, স্থানীয় পর্যায়ে উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা চালু হওয়ায় কুমিল্লা ও আশপাশের অঞ্চলের রোগীদের দূরে যাওয়ার প্রয়োজন কমেছে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের স্বাস্থ্যবিষয়ক বুলেটিন ‘হার্টবিট’-এর মোড়ক উন্মোচন এবং চারজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞকে সম্মাননা প্রদান করা হয়।




















