০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শনিবার ভোরে দক্ষিণ লেবাননের একটি এলাকায় এ হামলা চালানো হয়। হামলার পর ধ্বংসস্তূপের নিচে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৬ জুন লেবানন ও ইসরায়েল একটি ‘কাঠামো চুক্তি’ ঘোষণা করে। চুক্তি অনুযায়ী, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছিল। ওই চুক্তির পর এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, হরমুজ প্রণালিতে একটি বাল্ক কার্গো জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানায়, শুক্রবারের ওই ঘটনায় জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬