১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে কী পরিবর্তন আসতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক বিশ্ব কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। বৈঠকের মধ্য দিয়ে তিন পরাশক্তির মধ্যে সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভারসাম্য পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এই বৈঠক বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার সূচনা করেছে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।

গত বৃহস্পতিবার চীনের শেনজেনে প্রায় ৯০ মিনিটের বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এই ত্রিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বৈঠক শেষে চারটি বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়। বিষয়গুলো হলো পারমাণবিক ঝুঁকি কমানো, জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি। তবে ইউক্রেন যুদ্ধ কিংবা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিয়ে ঘোষণায় কোনো উল্লেখ ছিল না।

বিশ্ব কূটনীতিতে চীনের প্রভাব বাড়ার ইঙ্গিত

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের সুযোগ তৈরি করে চীন নিজের কূটনৈতিক সক্ষমতা তুলে ধরেছে। বিশেষ করে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে একই সময়ে কার্যকর যোগাযোগ বজায় রাখার বিষয়টি বেইজিংয়ের অবস্থানকে আলোচনায় এনেছে।

থিংক ট্যাংক ফরেন পলিসি ইন ফোকাসের জ্যেষ্ঠ গবেষক জিয়ানলু বি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে কার্যকর উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা বড় শক্তিগুলোর মধ্যে চীনের বিশেষ অবস্থানকে স্পষ্ট করেছে।

তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক প্রভাব, চীনের উৎপাদন ও সরবরাহব্যবস্থার সক্ষমতা এবং রাশিয়ার ভূরাজনৈতিক ও জ্বালানি প্রভাবের সমন্বয়ে একটি অসম বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে।

এ ব্যবস্থায় চীন প্রচলিত অর্থে কোনো জোটের নেতৃত্ব না দিয়ে বিভিন্ন শক্তির মধ্যে স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে পারে।

বহুমেরুকেন্দ্রিক বিশ্ব আছে, তবে নিয়মভিত্তিক ব্যবস্থা নেই

রুশ রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আইনপ্রণেতা সের্গেই মার্কভের মতে, পশ্চিমা আধিপত্যের জায়গায় ইতিমধ্যে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা তৈরি হয়েছে। তবে এই ব্যবস্থার কার্যকর কাঠামো এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, ‘সমস্যা হলো, বহুমেরুকেন্দ্রিক বিশ্ব আছে, কিন্তু বহুমেরুকেন্দ্রিক কোনো ব্যবস্থা নেই।’

তার মতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই সংকটের মুখে পড়ছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ রাশিয়া বিশ্লেষক ওলেগ ইগনাতভ মনে করেন, পুরোনো আন্তর্জাতিক নিয়মগুলো আর আগের মতো কার্যকর নেই। অথচ নতুন নিয়ম নিয়েও এখনো ঐকমত্য তৈরি হয়নি।

তবে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ আলী ওয়াইন বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্র ও চীনই বিশ্বের প্রধান দুই শক্তি হিসেবে থাকবে।

‘ইয়াল্টা ২.০’ নিয়ে ইউরোপের উদ্বেগ

শেনজেন বৈঠকে ইউরোপ কিংবা ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপের নিরাপত্তা ও ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ৩৪ দেশের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

তিনি শেনজেন বৈঠককে ‘ফটো অপ’ বলে অভিহিত করেন। একই সঙ্গে সতর্ক করে বলেন, ‘ইয়াল্টা ফরম্যাট ইউরোপে শান্তি আনবে না।’

উল্লেখ্য, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।

তবে আলী ওয়াইনের মতে, বর্তমান শেনজেন বৈঠককে ‘ইয়াল্টা ২.০’ হিসেবে তুলনা করা যথাযথ নয়। কারণ, বর্তমান পরিস্থিতি ১৯৪০-এর দশকের বিশ্বযুদ্ধ-পরবর্তী পরিস্থিতির মতো নয়। পাশাপাশি বর্তমান তিন নেতার হাতে তখনকার মিত্রশক্তির নেতাদের মতো আন্তর্জাতিক শর্ত নির্ধারণের ক্ষমতাও নেই।

তবে ট্রাম্প ইউরোপ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্রদের স্বার্থ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক ‘জি-থ্রি’ জোট গড়ে তুলতে পারেন—এমন আশঙ্কার কথাও তুলে ধরেছেন তিনি।

শেনজেন বৈঠকের পর কী হতে পারে?

বৈঠক নিয়ে তিন নেতার বক্তব্যে আশাবাদের ইঙ্গিত পাওয়া গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, এই বৈঠকে বপন করা বীজ একদিন ফুলে-ফলে সমৃদ্ধ হবে।

রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনাকে ‘খোলামেলা’ ও ‘খুবই কার্যকর’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠককে ১০-এর মধ্যে ১২ নম্বর দিয়েছেন।

তবে বিশ্লেষকদের মতে, যৌথ ঘোষণাকে বাস্তব চুক্তি ও কার্যকর সহযোগিতায় রূপ দেওয়ার ওপরই এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ভর করছে।

বিশেষজ্ঞ আলী ওয়াইনের ধারণা, এই বৈঠক থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার নতুন পর্ব কিংবা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে উল্লেখযোগ্য সহযোগিতা আসার সম্ভাবনা কম।

অন্যদিকে জিয়ানলু বি মনে করেন, তিন দেশের মধ্যে জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে পারস্পরিক স্বার্থ পূরণ হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। রাশিয়ার জ্বালানি আয় অব্যাহত রাখার সুযোগ তৈরি হবে। পাশাপাশি চীনও তুলনামূলক কম দামে জ্বালানি পাওয়ার সুবিধা পেতে পারে।

বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের অপেক্ষা

সব মিলিয়ে শেনজেনের বৈঠক তিন পরাশক্তির মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করেছে। তবে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে।

তাই এই বৈঠক বিশ্বব্যবস্থায় স্থায়ী পরিবর্তন আনবে, নাকি কেবল কূটনৈতিক যোগাযোগের নতুন অধ্যায় হয়ে থাকবে, তা নির্ভর করবে পরবর্তী সময়ে তিন দেশের বাস্তব পদক্ষেপের ওপর।

লেখক: বেরিল জানাকচি, আনাদোলু এজেন্সি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে কী পরিবর্তন আসতে পারে?

আপডেট সময় : ১২:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬