০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন

ডিসি আকতার হোসেন জানান, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে এসেছে। এ কারণে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবারই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

তবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা কতটুকু, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

বিদেশযাত্রা ও দেশে ফেরার বিষয়ে যা জানা গেল

সুইডেন আসলামের বিদেশযাত্রার চেষ্টা এবং চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিদেশযাত্রা কিংবা দেশে ফেরার বিষয়ে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশ দিতে পারবে।

বিভিন্ন মামলায় রয়েছে অভিযোগ

সুইডেন আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নিষেধাজ্ঞা এবং অন্যান্য মামলার বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে ডিসি আকতার হোসেন বলেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এখনো কিছু মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি তদন্তাধীন। আবার কিছু মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। গ্রেপ্তারের পর সব বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি।

গোয়েন্দা নজরদারিতে ছিলেন সুইডেন আসলাম

এক মাস ধরে সুইডেন আসলামকে নজরদারিতে রাখা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, কাউকে নজরদারিতে রাখার অর্থ তাকে ছেড়ে দেওয়া নয়। বরং এটি গ্রেপ্তার প্রক্রিয়ারই অংশ। সক্ষমতা অনুযায়ী অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

ডিসি আকতার হোসেন আরও বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত শেষ হলেই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬