০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৬১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে যাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট, কলেজ ব্যাগসহ বিভিন্ন উপহার দেওয়া হবে। এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দিয়েছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে মেডিকেল ও বুয়েট ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় শিক্ষক এবং দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেবেন।

মেধাবীদের উৎসাহ দেওয়ার আহ্বান

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া সবার দায়িত্ব। ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই সাফল্যের শেষ কথা নয়। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

আজই রেজিস্ট্রেশনের শেষ দিন

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইল সদর উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন। তাই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবেন প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬