ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে মশক নিধন কর্মসূচী শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৭৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে মহামারি করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে মশক নিধন কর্মসূচী শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
সকালে শহরের নতুন হাটখোলা, এইচ এসএস সড়ক, পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছেটানো হয়। এছাড়াও পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হয়। এসময় পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র জানান, পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন ওয়ার্ডে ঔষধ ছেটানো হচ্ছে। সেই সাথে জেলা ছাত্রলীগের সহায়তায় পরিচ্ছন্ন অভিযানও চালানো হচ্ছে। জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪৬ দিন এ পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন অভিযান চালানো হবে।



























