জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদ পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৬১১ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শহীদ পরিবারের খোঁজখবর নিয়েছেন। বুধবার বিকেলে তিনি শহরের পূর্ব খাবাশপুর তালতলা এলাকায় শহীদ শামসু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং সন্তানদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি আরও কয়েকটি শহীদ পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি বলেন, বিএনপি সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলন ছিল দেশের মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল। জেলা ও মহানগর বিএনপির নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।






















