০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকানের ফ্রিজে থাকা প্রায় ৪০ কেজি পচা ও বাসি মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ফ্রিজে মিলল ৪০ কেজি পচা মাংস

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার জোনাইল বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী তারেক তাজুর দোকানে থাকা মাংস দেখে সন্দেহ হয়।

পরে দোকানের ফ্রিজ তল্লাশি করা হলে সেখানে প্রায় ৪০ কেজি পচা ও বাসি মাংস পাওয়া যায়। এসব মাংস দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে বিক্রির জন্য রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

মাংস জব্দ করে মাটিচাপা

পচা ও বাসি মাংসগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, বাজার মনিটরিংয়ের সময় দোকানের মাংস দেখে সন্দেহ হওয়ায় ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে পচা ও বাসি মাংস পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬