জনগণ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাবার চেষ্টা করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
জনগণ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাবার চেষ্টা করছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে, বঙ্গবন্ধু এভিনিউতে ৭ই মার্চের কর্মসুচি সফল করতে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালন করছে। যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। রাজশাহীতে বিএনপির সমাবেশে একজন নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির সাথে সঙ্গতি রেখে ২৬ মার্চের কর্মসুচি নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
























