০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: ৩৬ দল নিয়ে চার পটে ভাগ, ড্র

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের মূলপর্বে অংশ নেওয়া ৩৬ দল চূড়ান্ত হয়েছে। নতুন ফরম্যাটে প্রতিযোগিতার লিগপর্বের ড্রয়ের আগে দলগুলোকে পারফরম্যান্সের ভিত্তিতে চারটি পটে ভাগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ লিগপর্বের ড্র। ড্রয়ের মাধ্যমে প্রতিটি দল চারটি পট থেকে দুটি করে মোট আট প্রতিপক্ষ পাবে। এর মধ্যে চারটি ম্যাচ হবে নিজেদের মাঠে এবং চারটি হবে প্রতিপক্ষের মাঠে।

দুই মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৩৬ করা হয়। একই সঙ্গে বদলে যায় টুর্নামেন্টের পুরোনো গ্রুপপর্বের কাঠামো। নতুন নিয়মে লিগপর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো নকআউট পর্বের প্লে-অফে খেলবে।

পট-১ এ ইউরোপের বড় ক্লাবগুলো

টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) রয়েছে প্রথম পটে। তাদের সঙ্গে রয়েছে গত মৌসুমের ফাইনালিস্ট আর্সেনাল। এছাড়া রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদও জায়গা পেয়েছে এই পটে।

পট-২ এ ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড

দুই বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ফিরেছে তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। তারা রয়েছে পট-২ এ। এই পটে আরও আছে বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাস্টন ভিলা, এফসি পোর্তো, রোমা, স্পোর্টিং সিপি, ক্লাব ব্রুগ, রিয়াল বেটিস ও পিএসভি।

নতুন ও চমক জাগানো দলগুলো

পট-৩ এ রয়েছে ফেনারবাচে, এএইকে এথেন্স, বোডো/গ্লিম্ট, নাপোলি, লিলে, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, শাখতার দোনেৎস্ক ও গালাতাসারাই।

অন্যদিকে পট-৪ এ রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। ইতালির কোমো, অস্ট্রিয়ার লাস্ক, আজারবাইজানের সাবাহ ও নরওয়ের ভাইকিং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলবে।

চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের চূড়ান্ত পট

পট-১:
পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।

পট-২:
বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগ, রিয়াল বেটিস, পিএসভি।

পট-৩:
ফেইনুর্দ, লিলে, বোডো/গ্লিম্ট, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনারবাচে, শাখতার দোনেৎস্ক, গালাতাসারাই।

পট-৪:
স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এএইকে এথেন্স, লাস্ক, কোমো, লঁস, ভাইকিং, সাবাহ।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে এবারও ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াইয়ে থাকছে নতুন সমীকরণ। ড্রয়ের পরই জানা যাবে কোন দল কোন প্রতিপক্ষের মুখোমুখি হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: ৩৬ দল নিয়ে চার পটে ভাগ, ড্র

আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬