চাঁদপুরে ৩ জনসহ পাবনা, টাঙ্গাইল ও মৌলভীবাজারে ৬ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
চাঁদপুরে ৩ জনসহ পাবনা, টাঙ্গাইল ও মৌলভীবাজারে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালবৈশাখী ঝড়ে নিখোঁজের দুইদিন পর চাঁদপুরের মেঘনা নদীর চরভৈরবী এলাকা থেকে তিন জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই গোবিন্দপুর গ্রামের হানারচর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আরো দুই জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের ৫দিন পর পাবনার আটঘরিয়া থেকে শাজাহান আলী নামের যুবদল নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, ৩১ মার্চ সন্ধ্যায় নিজের দোকান থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও এক যুবককে আটক করেছে পুলিশ।
এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের চানপুর গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় শানা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।



























