চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৭১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত ৪ উইকেটে ২০৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারীরা।
তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। তাইজুল-মিরাজের স্পিন বিষে নীল সফরকারী চার ব্যাটার। এদিন কোন রান করেই আউট হন আব্দুল্লাহ শফিক। ব্যক্তিগত ৫২ রানে শফিককে ফিরিয়ে ব্রেক-থ্রু আনেন তাইজুল ইসলাম। পরের বলে আজহার আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই স্পিনার। এরপর বাবর আজমকেও টিকতে দেননি মেহেদি মিরাজ। আর ফাওয়াদ আলমকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তাইজুল। তবে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে লড়ছেন আবিদ আলী। এর আগে বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ।



























