গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে না পারার দায় রাজনৈতিক নেতাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে না পারার দায় রাজনৈতিক নেতাদের, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, উদার সমাজ বা রাষ্ট্রব্যবস্থা না থাকায় দলাদলিতে বিভক্ত হয়েছে দেশ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি।


























