আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা করছে: ফখরুল
- আপডেট সময় : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
অবিলম্বে খালেদা জিয়া, নিপুণ রায় ও আসলাম চৌধুরীসহ আটক নেতাকর্মীদের মুক্তি এবং সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিমান্ডের নামে দলীয় নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া পোষ্ট কোভিড থেকে মুক্ত হলেও পুরোনো জটিলতায় প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তার হার্ট সমস্যা নিয়েও চিকিৎসকরা চিন্তিত বলে উল্লেখ করেন তিনি। রিমান্ডের নামে দলীয় নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে দাবি করে অবিলম্বে খালেদা জিয়া, নিপুণ রায় ও আসলাম চৌধুরীসহ আটক নেতাকর্মীদের মুক্তি এবং সব মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।এসময়ে দলটির নেতারা নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর দমন পীড়নের সমালোচনা করেন। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন তিনি। অবিলম্বে খালেদা জিয়া নিপুর রায় ও আসলাম চৌধুরীসহ গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারে দাবি জানান বিএনপি মহাসচিব।



























