০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কনটুজি, তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দেশটির সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে সামবুরু কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হন। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও তার স্ত্রী ছাড়াও পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানায়, ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ মডেলের হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে ইওয়াসো নিয়িরো নদীর দিকে যাচ্ছিল। পরে সেটি সামবুরু এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করে। কেনিয়া রেড ক্রসের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

৪৪ বছর বয়সী মিশেল সেনসি-কনটুজিকে ২০২৪ সালে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মৃত্যুতে ইকুয়েডর সরকার শোক প্রকাশ করেছে।

হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টারস এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ এবং মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তে ছিলেন বলে জানা গেছে। তবে বাকি নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির নান্দি কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। ২০২৪ সালে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাসহ ১০ জন নিহত হয়েছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

আপডেট সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬